image

ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে ৪ দোকানের বিপুল ক্ষয়ক্ষতি : ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন

image

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের নয়াহাট বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি দোকানের বিপুল ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

সোমবার (৫এপ্রিল) ভোর ৪টার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে কামাল সওদাগরের ডিলারের দোকান, আফছারে চায়ের দোকান, লিটনের সাইকেল গ্যারেজ, কিস্টুর পান সিগারেটের দোকান পুরোপুরি ভূষ্মিভুত হয়ে যায়।

অগ্নিকান্ডে প্রায় ১০লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ধারণা।

হারুয়ালছড়ি ইউনিয়ন ছাত্রলীগ নেতা শওকত হোসেন রিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন দেখে আমরা ফটিকছড়ি ফায়ার সার্ভিসকে খবর দিই। তাদের একটি ইউনিট ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার আগেই দোকানগুলো পুড়ে ছারখার হয়ে যায়।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: সায়েদুল আরেফিন ক্ষতিগ্রস্ত বাজারটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে ইউএনও মঙ্গলবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দোকান মালিকদের আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানান।

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী ও ইউপি সদস্য কালাম।

পরিদর্শন শেষে ইউপি চেয়ারম্যান ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা করেন।