image

চন্দনাইশে লকডাউনে কোচিং সেন্টার চালু রাখায় ৩০ হাজার টাকা জরিমানা

image

চট্টগ্রামের চন্দনাইশে সরকারি নির্দেশনা অমান্য করে লকডাউনের মধ্যে কোচিং সেন্টার পরিচালনা করায় গাছবাড়িয়া খাঁনহাট এলাকায় সলিউশন আই.টি ইনস্টিটিউট নামে একটি কোচিং সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় চন্দনাইশ থানা পুলিশের সহযোগিতায় কোচিং সেন্টারটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ হোসেন।

এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাসহ  সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। উপজেলার গাছবাড়িয়া এলাকায় সলিউশন আই.টি সেন্টার নামে একটি কোচিং সেন্টার নির্দেশনা অমান্য করে ছোট ছোট দুইটি কক্ষে প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীকে কোচিং করাচ্ছে এমন তথ্য পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা সেখানে উপস্থিত হয়ে পরিচালনার সাথে সম্পৃক্তদের ৩০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত কোচিং বন্ধ রাখার নির্দেশনা দিয়েছি। এর ব্যত্যয় ঘটিয়ে পুনরায় কোচিং চালু করলে সিলগালা করাসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেছি।"