image

লোহাগাড়ায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার 

image

লোহাগাড়ায় অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে  থানা পুলিশ।

বৃহস্পতিবার ( ৮ এপ্রিল) সকালে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ  ইউনিয়ন খালেকের দোকান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু, লোহাগাড়া থানার ওসি  জাকের হোসাইন মাহমুদ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহিলাটি মানসিক ভারসাম্যহীন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বুধবার রাতের কোনো এক সময় মহিলাটি সড়ক দূর্ঘটনায় মারা যান বা কেউ তাকে হত্যা করেও থাকতে পারে। লাশের পায়ে আঘাতের চিহ্ন আছে।  

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয় । মহিলাটিকে হত্যা করা হয়েছে নাকি দুর্ঘটনার শিকার তার রহস্য উদঘাটন করতে পুলিশ তদন্ত শুরু করেছে। লাশ বর্তমানে দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।