image

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স’র সাথে এমজি বাজারের গ্রুপবীমা চুক্তি স্বাক্ষর

image

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে এমজি বাজারের গ্রুপবীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি ঢাকায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।

চুক্তিতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পক্ষে  মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান  এবং এমজি বাজার এর পক্ষে প্রোপাইটরমোঃ মুকুল গাজী স্বাক্ষর করেন।  

এসময় আরও উপস্থিত ছিলেন এম. জি ট্রেড ইন্টারন্যাশনালের পার্টনার মোঃ মোস্তাফিজুর রহমান, উপদেষ্টা মুকুল সরকার, জেনিথ ইসলামী লাইফের ডিএমডি মোঃ হাসান খান রিপন ও ডিজিএম মোঃ আনোয়ার হোসেন সরকার।

উল্লেখ্য, এমজি বাজার হতে নির্দিষ্ট পরিমাণ পণ্য ক্রয় করলে জেনিথ লাইফের মাধ্যমে গ্রাহক শ্রেণী অনুযায়ী ৫০ হাজার হতে ১ লাখ টাকা পর্যন্ত ফ্রি জীবন বীমা সুবিধা পাবেন।