image

নাইক্ষ্যংছড়িতে বিয়ারসহ ২ মাদককারবারী আটক

image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে ২৩০ বোতল বিয়ারসহ দুই মাদককারবারীকে আটক করা হয়েছে। 

শনিবার (১০এপ্রিল) বিকেলে উপজেলার ঘুমধুম ইউনিয়নের মায়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

মাদক পাচারের সঙ্গে জড়িত আটককৃতরা হলো- রেজাউল করিম (৩৩) ও নুর হোসেন (১৭)। তারা দুজন ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী ও হেডম্যানপাড়া এলাকার বাসিন্দা।

পৃলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনের নির্দেশনায় গুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেলোয়ার হোসেন ও এস আই মুখলেসুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘোনারপাড়া আলুখোলা সড়কে অভিযান চালায়। 

এসময় একটি সিএনজি গাড়ি তল্লাসী করে ২৩০কেন বিয়ার উদ্ধার করা হয়। এসময় গাড়িটিও জব্দ করে পুলিশ।

এ প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জানান- মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে চালানো অভিযানে এসব বিয়ার উদ্ধার করা হয়। আটককৃত দুই জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।