image

সীতাকুন্ডে ছোট ভাই খুন করলো বড় ভাইকে

image

চট্টগ্রামের সীতাকুন্ডে ছোট ভাইয়ের দেয়া রডের আঘাতে বড় ভাই নিহত হয়েছে।

সোমবার বেলা ১২টার সময় উপজেলার বাড়বকুণ্ড মধ্যম মাহমুদাবাদ দীঘির নামা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোঃ ইছহাক দীঘির নামা তেলিবাড়ির মৃত আলন মিয়া সওগারের ৫ম পুত্র। 

স্থানীয় সূত্রে জানা যায়, পৈত্রিক সম্পত্তি নিয়ে বড় ভাই ইছাক সওদাগরের (৫৬) সাথে ছোট ভাই মোঃ ইব্রাহীমের (৪৫) বেশ কিছু দিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে ইছাক সওদাগর নিজ রান্না ঘরে নতুন একটি খুঁটি লাগিয়ে কাজ করছিলেন। এসময় ছোট ভাই ইব্রাহীম ও তার ছেলে মোঃ নাইম এসে বাধা প্রদান করে। কাজে বাধা প্রদান নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই ইব্রাহীম ও তার ছেলে নাইম (২৪) রড ও লাঠি দিয়ে ইছহাক সওগাদরও তার স্ত্রী কহিনুর বেগম (৪৭) কে এলোপাথারী পিটিয়ে গুরুতর রক্তাক্ত  করে আহত করে। 

এসময় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। 

সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জেসমিন আক্তার বলেন, ইছাকের মাথায় রডের আঘাতটি একেবারে ভিতরে ক্ষত তৈরী করেছে। আর স্ত্রী কহিনুর বেগমের হাতের হাঁড় ভেঙ্গে গেছে। তাদের দুইজনেরই আঘাত গুরুতর হওয়ায় আমারা প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে প্রেরণ করি। 

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এ.এস.আই আলাউদ্দিন বলেন, মোঃ ইছহাককে দুপুর ২টার সময় হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাড়বকুণ্ড ইউপি পরিষদের চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজি বলেন, মাত্র দুইদিনের মাথায় পর পর দুইটি হত্যার ঘটনায় আমারা উদ্বিগ্ন।  হত্যাকান্ডে জড়িতে আসামীদের গ্রেপ্তার করে শাস্তি দাবি করছি।

সীতাকুণ্ড মডে থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, ঘটনাটি আমরা অবগত হয়েছি। অভিযোগের আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।