image

রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে আহত মাদ্রাসা ছাত্র ইরফানের মৃত্যু

image

চট্টগ্রামের রাউজানে ছাদে কবুতর ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত হওয়া ইরফানুল হক (১০) চিকিৎসাধিন অবস্থায় হাসপাতালে মারা গেছে।

সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে ইরফানের মারা যাবার বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম।

নিহত ইরফানুল হক উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পলোয়ানপাড়ার যুবলীগ নেতা মুহাম্মদ ওসমানের ছেলে। সে স্থানীয় তাহেরিয়া সু্ন্নিয়া মাদরাসার চতুর্থ শ্রেণিতে পড়তো।

জানা গেছে, ৪ এপ্রিল সে বাড়ির ছাদে কবতুর ধরতে গেলে পার্শ্ববর্তী পাকা ঘরের বিদ্যুতের তারে জড়িয়ে আহত হয়। আহত অবস্থায় প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধিন অবস্থায় সোমবার সন্ধ্যায় মারা যায় সে।