image

লকডাউনে সড়ক ফ্রি, আগ্রাবাদে দূর্ঘটনায় গাড়ী

image

সর্বাত্মক লকডাউন শুরুর প্রথম দিনেই চট্টগ্রামের আগ্রাবাদে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকার দূর্ঘটনায় পতিত হয়েছে।

বুধবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শেখ মুজিব রোডের উত্তর দিক থেকে সোজা দক্ষিণমুখী একটি অ্যাম্বুলেন্স ঢাকা মেট্রো ছ ৭১-০৪৭৬ এবং এক্সেস রোডের পশ্চিম হতে পূর্বদিকগামী মহিলা কর্তৃক ড্রাইভকৃত প্রাইভেটকার চট্টমেট্রো গ ১২-২৯৪৪ সজোরে একটি আরেকটিকে ধাক্কা দেয়। এতে উভয়গাড়ীর সামনের কাঁচ ভেঙ্গে চুরমার হয়ে গেলেও কেউ হতাহত হয়নি।

সড়ক ফাঁকা হওয়ায় উভয়গাড়ীর গতি বেশি ছিলো বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনাস্থলে থাকা ডবলমুরিং থানার উপ-পরিদর্শক আল আমিন জানান, “ দুটো গাড়ীতেই চালক ছাড়া কেউ ছিলোনা।কেউ হতাহত হওয়ার ঘটনাও ঘটেনি। তবে গাড়ীর গতি বেশি থাকায় এ দূর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান। 

সিসি ক্যামেরার ফুটেজ দেখে দোষী গাড়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।