image

কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

image

কুতুবদিয়ায় পুকুরে ডুবে সাওয়া নামের ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ এপ্রিল) উপজেঅর প্রথম রোযায় উত্তর ধুরুং মন্ছুর আলী হাজী পাড়ায় পানির ডুবির ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানা যায়, বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে ঐ গ্রামের মো: বেলালের শিশু কন্যা সাওয়া সবার অজান্তে পাশের পুকুরে তলীয়ে যায়।

পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা: মামুনুল হক মৃত বলে জানান।