image

চট্টগ্রামে জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

image

করোনাকালীন দুঃসময়ে নিন্মবৃত্ত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকালে নগরীর টাইগার পাস বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয়ে এ ত্রাণ বিতরণ করা হয়েছে । 

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।

এতে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, ১ কেজি চিনি ও একটি সাবানসহ প্রধানমন্ত্রীর উপহার সম্বলিত ৩শ প্যাকেট দরিদ্র ও অস্বচ্ছল ৩শ পরিবারের মাঝে হস্তান্তর করা হয় । 

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন,  প্রধানমন্ত্রীর নির্দেশনায় গতকাল থেকেই আমরা ত্রাণ বিতরণ শুরু করেছি। গতকাল রাতে কিছু দুস্থ মানুষের মাঝে ঘরে ঘরে গিয়ে ত্রাণ দেয়া হয়। আজকে প্রায় ৩০০ পরিবারের কাছে ত্রাণ দেয়া হয়েছে। যারা ত্রাণ নেয়ার কথা বলতে সংকোঁচবোধ করছেন এসএমএস এর মাধ্যমে যারা জানাচ্ছেন তাদেরও ত্রাণ পৌঁছে দেয়া হচ্ছে। প্রতিদিনই গরীব অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ কামাল৷, স্টাফ অফিসার টু ডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা,ডিআরআরও সজীব চক্রবর্তীসহ প্রমুখ।