চট্টগ্রামের সীতাকুন্ডের সাগর উপকুলে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ এপ্রিল) জুমার নামজের পর উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের জেএমআই গ্যাস কারখানার পিছন থেকে ভাসমান এ লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাগরে ভাসমান এ লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) মর্গে প্রেরণ করে।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৩৫/৪০ বছর হতে পারে। লাশটিতে পঁচন ধরেছে।এটা কয়েকদিন আগের মৃতদেহ বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হবে বলেও তিনি জানান।
Developed By Muktodhara Technology Limited