image

বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৮শ টাকা জরিমানা

image

চট্টগ্রামের বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৮শত টাকা জরিমান আদায় করা হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল ) সরকার নির্দেশিত লকডাউন বাস্তবায়ন ও বোয়ালখালীর বিভিন্ন বাজার মনিটরিংয়ের সময বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার এ জরিমানা আদায় করেন।

লকডাউনের তৃতীয় ৩য় দিন উপজেলার বিভিন্ন এলাকায় জনসাধারণকে সচেতনতার পাশাপাশি আইন অমান্য করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪টি মামলায় ১৮শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ ব্যাপারে বোয়ালখালীর উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার বলেন, সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানাচ্ছি। আসুন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, করোনামুক্ত থাকি।

এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।