বান্দরবানের লামায় নিজ গৃহে ঘরের বিমের সাথে ঝুলন্ত অবস্থায় আলিফা বেগম (২৮) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে উপজেলার ফাইতং ইউনিয়নের খেদারবান পাড়ায় এ ঘটনা ঘটে।
আলিফা বেগম খেদারবান পাডার বাসিন্দা ওমর ফারুকের স্ত্রী।
সূত্র জানায়, পারিবারের দাবি স্বামী ওমর ফারুকের সাথে ঝগড়ার জের ধরে অভিমান করে ঘরের বীমের সাথে গলায় ফাঁস দেন আলিফা বেগম। পরে স্বজনেরা ঘরের ভিতর লাশ ঝুলতে দেখে পুলিশকে জানায়। দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবানের সদর মর্গে পাঠিয়ে দেয় পুলিশ।
এবিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আলিফা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা। রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
Developed By Muktodhara Technology Limited