চট্টগ্রামের বোয়ালখালীতে জমি নিয়ে মারামারিতে ভাতিজার হাতে চাচা খুনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
২০ এপ্রিল (সেমাবার) রাতে বোয়ালখালী থানায় মামলাটি দায়ের করেন নিহত ইসমত আলীর ভাই মোরশেদ আলম।
বোয়ালখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল করিম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।
গত ১৯এপ্রিল (সোমবার) দুপুরে উপজেলার বোয়ালখালী পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের তাজুর মুল্লুকের বাড়ি প্রকাশ-চরের বাড়িতে জায়গা জমি নিয়ে বিরোধের জেরধরে ভাইপো ফরিদুল আলমের হাতে খুন হয় ইসমত আলী।
নিহত মোহাম্মদ ইসমত আলী স্থানীয় তাজুর মুল্লুকের বাড়ী প্রকাশ-চরের বাড়ির মৃত আবুল খায়ের এর ছেলে।
Developed By Muktodhara Technology Limited