image

লোহাগাড়ায় ৬হাজার ইয়াবাসহ গ্রেপ্তার-২

image

লোহাগাড়ায় ৬ হাজার পিচ ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে তাদেরকে আটক করা হয়। বুধবার সকালে এদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলো কক্সবাজার রামু ছরারকুল এলাকার মুহাম্মদ উল্লাহর ছেলে নুরুল কবির (৩৫) এবং একই এলাকার মৃত ফজল করিমের ছেলে ছলিম উল্লাহ (৩৪)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে থানার এসআই মুহাম্মদ গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রামমুখী মাইক্রোবাসে তল্লাশি চালায়।

এসময় ৬ হাজার ইয়াবাসহ ২ মাদককারবারি নুরুল কবির ও ছলিম উল্লাহকে আটক করা হয়।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২১ এপ্রিল) সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।