image

আনোয়ারায় দু’পক্ষের মারামারিতে নারীসহ আহত ৬, পাল্টাপাল্টি অভিযোগ 

image

চট্টগ্রামের আনোয়ারায় পূর্ব শত্রæতার জেরে দু’পক্ষের মারামারিতে উভয় পক্ষের নারীসহ ৫ আহতের ঘটনা ঘটেছে।

বুধবার(২১ এপ্রিল) দুপুর ১ টা উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব  তুলাতলী ও রাত ৮ টায় থানা গেইটের সামনে হামলার এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয় পক্ষ ১০ জনকে অভিযুক্ত করে আনোয়ারা থানায় পাল্টাপাল্টি ২ টি অভিযোগ দায়ের করা হয়েছে।। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানান।

আনোয়ারা থানা ও অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব তুলাতলী মাস্টার হরি মোহন দত্তের বাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে চট্টগ্রাম বেতার ও টিভি শিল্পী কংসরাজ দত্তের পরিবারের সাথে সনজিত দত্তের পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে কংসরাজ দত্তের ভাই দেবু দেব (৪৬) ও ভাইয়ের স্ত্রী নমিতা দত্ত (৩৫), প্রতিবেশি দেবু দত্ত (৫৫) এবং সনজিত দত্তের পরিবারের সনজিত দত্ত (৫১) ও চুমকি দত্ত (৩৮), গুরুতর ভাবে আহত হয়। আহতদের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে সংকরাজ দত্তের পরিবার বুধবার রাত ৮ টায় থানায় অভিযোগ দায়ের করতে গেলে প্রতি পক্ষ সনজিত দত্তের লোকজন থানা গেইটের সামনে আবারো হামলা করলে কংশরাজ দত্তের ভাই কমল রাজ দত্ত (৩৪) আহত হয়। এতে উভয় পক্ষ ১০ জনকে অভিযুক্ত করে আনোয়ারা থানায় পাল্টাপাল্টি ২ টি পৃথক অভিযোগ দায়ের করেন। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার বিষয়ে কংশরাজ দত্ত জানায়, দুপুর ১ টার দিকে তার পরিবারের লোকজনের উপর হামলা করলে তারা চিকিৎসা শেষে থানায় অভিযোগ করতে যায়। কিন্তু সেখানে আবারো সনজিত দত্তের লোকজন থানা গেইটের সামনে তাদের উপর হামলা করে। এতে তার ভাইসহ ৪ জন আহত হয়েছে।

থানার সামনে রাতে হামলার বিষয়ে অভিযুক্ত দিপু দত্ত (৩২) জানায়,বুধবার দুপুরে তার বোন চুমকি দত্তের উপর হামলা করায় তারা রাতে পাল্টা হামলা করেছে। 

স্থানীয় ইউপি সদস্য বিকম কান্তি দে জানায়, দুপুরে দু’পক্ষের মারামারিতে আহতদের চিকিৎসা শেষে থানায় অভিযোগ করতে গেলে দিপু দত্ত ও টিপু দত্ত লোকজন নিয়ে তার সামনেই কমল রাজ দত্তের উপর হামলা করেছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার জানান, জমিজমা সংক্রান্ত বিরোধে পূর্ব শত্রুতার জের ধরেই বুধবার উভয় পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষ ২ টি অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।