image

নেই বেচাকেনার ধুম, তাই চোখে রাজ্যের ঘুম

image

চলমান লকডাউনে থেমে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাপনের চিত্র। দরিদ্র্য ও হতদরিদ্র পরিবারে নেমে এসেছে চরম দুর্ভোগ।নিত্যপন্যের দাম আকাশচুম্বি। লকডাউনে ভাটা পড়েছে কাজকর্মে। নিত্যপন্য দ্রব্যের মুল্য ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় বাজারে আগের মতো নেই ক্রেতাসমাগম। বাঁশখালী উপজেলার বৃহত্তম কাঁচাবাজার শিলকুপ টাইম বাজার। এখানে প্রতিদিন শহর থেকে পাইকারী ক্রেতাদের সমাগম হতো। 

সপ্তাহের তিন দিন বাজার বসে। এখন পাইকারের সমাগম নেই। খুচরা ক্রেতারাও বিমূখ বাজার থেকে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ১১টায় টাইমবাজারের নিয়মিত তরকারি ব্যবসায়ী মু. আজিজুর রহমানকে বেচাবিক্রি না থাকায় মাথায় হাত দিয়ে অসহায় হয়ে পড়ে থাকতে দেখা যায়।