image

আনোয়ারা সৈকতে মিললো হাত-পা বাঁধা অজ্ঞাত লাশ

image

চট্টগ্রামের আনোয়ারায়  বঙ্গোপসাগরে সৈকতে ভেসে আসা এক অজ্ঞাত ( ৪৩) ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার(২২ এপ্রিল) রাত ৮ টায় উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া ছত্তার মাঝির ঘাট এলাকায় স্থানীয়রা লাশটি
দেখতে পেয়ে থানা পুলিশে অবহিত করার পর রাত ১০ টায় পুলিশ মৃতদেহটি  উদ্ধার করেছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায় লাশটির হাত-পা বাঁধা অবস্থায় ছিল।

বায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম জানান, সাগরে ভাসমান একটি অজ্ঞাত ব্যাক্তির লাশ ইউনিয়নের ছত্তার মাঝির ঘাট এলাকায় চরে আটকা পড়লে স্থানীয় মৎস্যজীবিরা দেখতে পেলে পুলিশে  খবর দেয়া হয়। পরে  পুলিশ এসে লাশটি উদ্ধার করে
নিয়ে যান।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস,এম, দিদারুল ইসলাম সিকদার  জানান, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে স্থানীয় লোকজন রায়পুর ইউনিয়নের ছাত্তার মাঝির ঘাট এলাকা হতে একটি অজ্ঞাত মৃত (৪৩) ব্যাক্তির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ রাতে লাশটি উদ্ধার করে শুক্রবার ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

লাশটির এখনো  পরিচয় পাওয়া যায়নি।