বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে গলায় ফাঁস লাগানো অবস্থায় উপজাতীয় কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। কিশোরীর নাম নাইএছা মার্মা (১৫)। তার পিতার নাম মংলাওয়াইন মার্মা। সে বাইশারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
সোমবার দুপুরে ইউনিয়নের ৮নং ওয়ার্ড নারিচবুরিয়া ধৈয়ারবাপের মার্মা পাড়ায় এ ঘটনা ঘটে।
কিশোরীর মাতা উখেনু মার্মা জানান, তিনি প্রতিদিনের ন্যায় নিজের ধান ক্ষেত দেখাশোনা ও পরিচর্যার জন্য সকাল ৮টার দিকে বাড়ী থেকে বের হয়ে যায়। এর আগে মেয়েকে বাড়ীর কাজ-কর্ম এবং বাড়ী ছাড়া অন্য কোথাও না যাওয়ার জন্য বকাঝকা করা হয়েছিল। ঐ সময় মা-মেয়ের ঝগড়া হয়। তার পিতা রাবার বাগানে চাকুরীর সুবাধে ভোরে বাগানে চলে যায়। বাড়ীতে সে একাই ছিল। কাজ শেষে বাড়ীতে এসে মা দেখতে পায় মেয়ে ঘরের চালের সাথে উড়না বেধে গলায় ওড়না পেঁছিয়ে ঝুলে আছে। তখন আশপাশের লোকজনের সহযোগিতায় উড়না কেটে তাকে নামানো হয় এবং ঐ অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা নিউলামং মার্মা জানান, বিষয়টি পুলিশকে অবহিত করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মেয়েটি তার মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে তিনি মনে করেন।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) এনামুুল হক ভূইয়া বলেন, খবর পেয়ে তিনি সংগীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনার সত্যতা পেয়েছেন।
এব্যাপারে নাইক্ষংছড়ি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যেহেতু অভিযোগকারী নেই, তাই লাশ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।
কিশোরীর পিতা মংলাওয়াইন মার্মা জানান, সোমবার রাতেই তার মেয়েকে স্থানীয় শশ^ানে নিয়ে অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited