পেশায় মাছ ব্যবসায়ী হলেও স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় ক্ষমতার শেষ নেই। কখনো জেলি মিশ্রিত কখনো জাটকা আবার কখনো বিষাক্ত রং মিশিয়ে মাছ বিক্রি করা হয় এই মৎস্য আড়তে। মৎস্য অফিসের অভিযানে জরিমানাও দিতে হয়েছে
কয়েকবার।
গত ১৫ এপ্রিল মৎস্য অফিসের অভিযান চলাকালে জেলি যুক্ত চিংড়ি মাছ জব্দ করলে লোকজন নিয়ে হামলা ও লাঞ্চিত করে অভিযান পরিচালনাকারীদের। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদের ভ্রাম্যমান আদালতে মৎস্য আড়তটি সিলগালা
করে দিলে ৩ দিন পর মুছলেখা দিয়ে আবার খুলে আড়ৎ।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালা বিবির দিঘির মোড় এলাকার স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. শাহেদের মালিকানাধীন এবিসি মৎস্য আড়ৎ এটি।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ৭ টায় আনোয়ারা উপজেলা মৎস্য কর্মকর্তা রাশিদুল হকের নেতৃত্বে সেই এবিসি মৎস্য আড়তে অভিযান চালিয়ে আবারও ৬০কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দকৃত জাটকা ইলিশ স্হানীয় ৪টি এতিমখানায় বিতরণ করা হয়।
এসময় মৎস্য অফিসের অফিস সহকারী এনামুল হক উপস্থিত ছিলেন।
Developed By Muktodhara Technology Limited