image

লোহাগাড়ায় ৩ ইয়াবাকারবারী গ্রেপ্তার : ৬ হাজার ইয়াবা জব্দ

image

চট্টগ্রামের লোহাগাড়ায় ৬ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মুুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তল্লাশি চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হল, কক্সবাজার জেলার সদর উপজেলার লারপাড়া এলাকার নুরুল কবিরের পুত্র ছৈয়দুল করিম (৩৫), কক্সবাজার পৌরসভা বনরুপা পাড়া এলাকার নুরুদ্দিনের পুত্র আবু তাহের রানা (৩৭) এবং কক্সবাজার সদরের ঝিলংজা এলাকার লোকমান হাকিমের পুত্র শাহ আলম (৩৫)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) সকালে তাদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।