চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পানিতে ডুবে রোহান নামের সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার নানুপুর বাজার হাজী নেজামত আলী জামে মসজিস সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, নানুপুর বাহার উদ্দীন চৌধুরী বাড়ির মুহাম্মদ রাশেদের একমাত্র পুত্র মুহাম্মদ রোহান (৭) সকালে নিজ বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। কিছুক্ষণ পর পরিবারের লোকজন কোথাও তাকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করে। প্রায় একঘণ্টা পর বাড়ির পাশে মসজিদের পুকুরে ভেসে উঠে রোহানের নিথর দেহ।
নিহত রোহান নানুপুর এফএ ইসলামিয়া সুন্নিয়া মাদরাসার ২য় শ্রেণির ছাত্র। মাদরাসায় নিয়মিত হাজির থাকা ও অত্যন্ত মেধাবী হওয়ায় মাদরাসার শিক্ষকদের খুব প্রিয় ছিল রোহান।
এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে রোহানের পিতা-মাতার কান্নায় এলাকাজুড়ে চলছে শোকের মাতম।
Developed By Muktodhara Technology Limited