২৪ঘন্টা যেতে না যেতেই ফটিকছড়ির ভূজপুরে পুকুরে ডুবে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আনুমানিক ৬বছর বয়সী শিশুটির নাম রাজ দীপ পাল। সে ভূজপুর ভুমি অফিস কর্মকর্তা রনজিৎ কুমার পাল এর একমাত্র পুত্র সন্তান।
শুক্রবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে পশ্চিম ভূজপুর পাল পাড়ায় তার বসত ঘরের সামনের পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়।
জানা যায়, দুপুরে যখন সবাই ঘুমাচ্ছিল তখন সবার চোখের আড়ালে বাইরে বের হয়ে যায় শিশুটি। পরে বিকেলে অনেক খোজাখুজির পর তাদের বসত ঘর সংলগ্ন পুকুরে শিশুটিকে ভেসে উঠতে দেখে। এমতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
রনজিৎ কুমার পালের একমাত্র পুত্র সন্তানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুবলীগ নেতা হাজী সেলিম জাহাঙ্গীর টিপু ও ভূজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোমিন।
এদিকে (বৃহস্পতিবার) উপজেলার নানুপুরে পুকুরে ডুবে ৭ বছর বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়। সে দক্ষিণ নানুপুর মোহাম্মদ রাশেদের একমাত্র পুত্র সন্তান।
Developed By Muktodhara Technology Limited