চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে ২০০ গ্রাম ক্রিস্টাল আইস/ মেথ এবং এক হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়।
শনিবার (১ মে) পৃথক অভিযান দুইটি পরিচালনা করা হয়। অভিযানের তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী উপপরিদর্শক মো. আব্দুল্লা আল মামুন।
তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকারের এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক জনাব সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম (খ-সার্কেল, পটিয়া) এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ২০০ গ্রাম মিথাইল এমফিটামিনযুক্ত ক্রিস্টাল আইস/ম্যাথ সহ কক্সবাজারের টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার মৃত আব্দুল করিমের ছেলে মোঃ আতাউল করিম (৩৪) কে গ্রেফতার করা হয়।
সে টেকনাফ থেকে বিভিন্ন যানবাহন যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে ক্রিস্টাল আইস/ম্যাথ গুলো পাচার করতে যাওয়ার সময় শনিবার বিকাল সাড়ে চার ঘটিকায় চন্দনাইশ থানাধীন গাছবাড়িয়া কলেজ গেট হতে তাকে গ্রেফতার করা হয়। সে মাদক সিন্ডিকেটের সদস্য।
অপরদিকে, একই দিন বিকাল সোয়া পাঁচটার দিকে গাছবাড়িয়া কলেজ গেইট এলাকা থেকে এক হাজার পিস ইয়াবা সহ টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়নের মহেশ খালিয়া পাড়া (বটতলি) এলাকার মৃত আমির হামজার ছেলে নুর কবির (৫৫) কে গ্রেফতার করা হয়।
আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
Developed By Muktodhara Technology Limited