image

মরহুম শাখাওয়াত হোসেন মজনু’র মাগফেরাত কামনায় চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের দোয়া মাহফিল

image

চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের আয়োজনে চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের স্বপ্নদ্রষ্ঠা ও অন্যতম প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতাকালীন ও তিনবারের প্রাক্তন সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্ঠা মুক্তিযোদ্ধা গবেষক, কলামিষ্ট, লেখক বীরমুক্তিযোদ্ধা মরহুম শাখাওয়াত হোসেন মজনু’র ইছালে ছাওয়াব ও মাগফেরাতের জন্য ৪মে মঙ্গলবার আসরের নামাজের পর চট্টগ্রাম কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ এর আয়োজন করা হয় ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী ।

চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কবি ও সংগঠক শারুদ নিজামের সঞ্চালনা ও তত্তাবধানে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের সভাপতি কাউন্সিলর মুহাম্মদ শহিদুল আলম, ধন্যবাদ বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি এসএম মোরশেদ জাফর।

এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজে ফাউন্ডেশনের ট্রাস্টি ডাঃ একিউএম অহিদুল আলম, সহসভাপতি এডভোকেট জিয়া হাবিব আহসান, সহ সভাপতি আবৃত্তিকার রিজওয়ানুর রহমান খান, প্রকৌশলী সদরুল হক, রফিক তালুকদার, প্রচার ও মিডিয়া  সম্পাদক মোহাম্মদ ওবায়দুর রহমান, রিয়াজুল ইসলাম, কর্ণফুলী রেজিমেন্টের প্রাক্তন ক্যাডেট এ্যাডজুটেন্ট ও চট্টগ্রাম কলেজ বিএনসিসি (সেনা শাখা) সাবেক ক্যাডেট ইনচার্জ মোঃ মাছুম উদদৌলা, চট্টগ্রাম কলেজ বিএনসিসি (সেনাশাখা) সাবেক  ক্যাডেট ইনচার্জ ও প্রাক্তন ক্যাডেট আন্ডার অফিসার ফজলুল আজিম শাকিল, কর্ণফুলী রেজিমেন্টের বর্তমান ক্যাডেট এ্যাডজুটেন্ট ও চট্টগ্রাম কলেজ বিএনসিসি (সেনা শাখা) ইনচার্জ মুহাম্মদ নাঈম আহমেদ।

এছাড়াও চট্টগ্রাম কলেজের প্রাক্তন ছাত্র ও কলেজের স্টাফরা উপস্থিত ছিলেন ।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন চট্টগ্রাম কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ শাহজাহান এবং মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী।

মাহফিল শেষে চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ইফতারী বিতরণ করা হয় ।