image

চট্টগ্রামে জুমার নামাজ শেষে সবজি বিতরণ কর্মসূচী উদ্বোধনে আ.জ.ম নাছির

image

করোনা ভাইরাসের মহামারিতে নানা সামাজিক ও মানবিক সহযোগিতা নিয়ে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন। তারই ধারাবাহিতকায় তিনি জুমার নামাজ শেষে মুসল্লীদের মধ্যে সবজী বিতরণ করেছেন।

শুক্রবার (৭ মে) আখেরী জুমার দিন নগরীর আন্দরকিল্লা শাহে জামে মসজিদের সামনে তিনি সবজি বিতরণ করে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সবজি বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মো হেলাল উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় এই কর্মসুচি হাতে নেয়া হয়েছে। 

এসময়  উপস্থিত ছিলেন এতে উপস্থিত ছিলেন  চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা সাধন দাশ, ওসমান গণি মানিক, আব্দুল আজিজ, আবু তাহের, মো: মকসুদ আলী, আসিবুল আলম, সাইফুল ইসলাম মামুন, মো: ওমর ফারুক, অধ্যাপক অসিম চক্রবর্তী, মো: সালাউদ্দীন, রুবেল আহমেদ বাবু, ইঞ্জি: আব্দুল্লাহ আল মামুন, সুজয়মান বড়–য়া জিতু, মো: নাছির, ওয়াসিম উদ্দীন, গোলাম হোসেন সুমন, সোহেল খান, আমিনুর রহমান। এতে আরো উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা মো: জাহাঙ্গীর, তানভীর আহমেদ রিংকু, শহীদুর রহমান শহীদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক হেলাল উদ্দীন আহমেদ, সাবেক সদস্য আরিফ মঈনউদ্দীন, যুবলীগ নেতা গোলাম জাবের, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সভাপতি মহিউদ্দিন মাহী, যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুর রহমান মঈন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিদোয়ান বারী লাভলু, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক এস এম হুমায়ন কবির আজাদ, সহ সম্পাদক ওসমান গনি, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা  শোয়েব উদ্দীন শাওন, আবদুল ওয়াজেদ, আব্দুল্লাহ আল মঈন, মবিনুল হক, সবুজ দাশ, আবু সাঈদ, মো: আমজাদ, অভীক দাশ, মো: ইমন, ফরহাদ, রেজা হাসান কায়েস, আবদুল ওয়াজেদ রিফাত, ইমরান কায়সার তুহিন, মুনতাকিম রহমান চৌধুরী, মনিরুল মোস্তফা, জাহেদুল আলম শাকিল প্রমুখ। 

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ না কমা পর্যন্ত এ কর্মসূচী অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছন।