image

পান খাইয়া ঠোঁট লাল নয়, ঝাল বানাতে পটু স্বামী-স্ত্রী শ্রীঘরে

image

স্বামীর মতো পানের খিলিতে ইয়াবা বিক্রি করে ধরা খেলেন তাহমিনা। দু’দিন আগে স্বামী গ্রেপ্তারের পর এবার শ্রীঘরে গেলেন স্ত্রী তাহমিনা। এ যেন পান খাইয়া ঠোঁট লাল না করে ঝাল বানানোর কারিগর দু’জন।

চট্টগ্রাম নগরীতে স্বামীর মতো পানের খিলিতে ইয়াবা বিক্রির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তাহমিনা বেগম (৩৫) নামে এক গৃহবধু।

শুক্রবার (৭ মে) নগরীর দেওয়ানহাট দীঘিরহাট ২ নম্বর রেল গেইট এলাকায় খলিলুর রহমানের ভাড়া ঘর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এসময় তাহমিনার কাছ থেকে ৮৫ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির ২৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় তার স্বামী ৩ মামলার আসামি সাজু মিয়াকে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, সাজু মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে তার স্ত্রী তাহমিনাকে গ্রেফতার করা হয়। স্বামীর মতো তাহমিনাও পানের দোকান চালায়। এই দোকানের আড়ালে সেও ইয়াবা বিক্রি করে।

দু’জনের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন ওসি মহসিন।