image

হাজারীবাগে চকবাজারের কর্মহীন ব্রোকারের ঝুলন্ত লাশ উদ্ধার 

image

রোববার সকালে রাজধানীর হাজারীবাগ থানার ২৫ ভাগলপুর লেনের ৩য় তলার একটি ফ্ল্যাট থেকে সাজ্জাদ হোসেন (৪৩)নামে এক জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হাজারীবাগ থানা পুলিশ।

সাজ্জাদ হোসের স্ত্রী সীমা জানান,গতরাতে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় শেষে সেহেরি খাওয়ার জন্য ডাকাডাকি করেও কোন সারা পাচ্ছিলাম না।আমাদের ধারনা হয়তো ঘুমিয়ে আছেন। এসময় দরজা ভেতর থেকেই বন্ধ ছিলো। সারা শব্দ না পেয়ে দরজার তালা ভেঙে দেখতে পান ফ্যানের সঙ্গে ঝুলছে সাজ্জাদ।

হাজারীবাগ থানার পুলিশকে খবর দেয়া হলে ঘটনাস্থলে এসে পুলিশ লাশের সুরতহাল তৈরী করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মিটফোর্ড মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের মর্গে প্রেরণ করেন।

হাজারীবাগ থানার এসআই আজাদ হাওলাদার, প্রতিবেশীরা জানান,সাজ্জাদ হোসেন চকবাজারে ব্রোকারি করতেন।তবে করোনাকালিন গত এক বছরেরও বেশী সময় ধরে বেকার ছিলেন।কোন কাজ না থাকার সংসারে অভাব- অনটন লেগেই ছিলো।এসময় তার স্ত্রী সীমা কাপড় বিক্রি করে বড় মেয়ে টিউশনি করে সংসারের খরচ মেটাতেন।সাজ্জাদ হোসেন এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।