হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের পশ্চিম ধলই শান্তিরহাটের দক্ষিণে অতিরিক্ত মদ্যপানে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার (৯ মে) বিকাল সাঁড়ে পাঁচটার শফিনগর গ্রামের লতিফ চৌধুরী বাড়ির পাশে বিলে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
স্থানীয় মেজবাহ উদ্দীন নামে এক যুবক বলেন, অতিরিক্ত মদ পান করার কারণে তার মৃত্যু হয়েছে।
প্রতিদিনই এলাকা দিয়ে অনেকেই মদ পান করে আর বিক্রি করার জন্য নিয়ে যায়।
হাটহাজারী মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন।
Developed By Muktodhara Technology Limited