image

রাউজানে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

image

চট্টগ্রামের রাউজানে প্রতারণা ও চাঁদাবাজির উপজেলা যুবলীগের সহ-সম্পাদক হাসান মুরাদ রাজুকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেল ৪টায় এই তথ্য নিশ্চিত করে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন গত রবিবার রাত ১০টা ৫০ মিনিটের সময় হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সম্প্রতি রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নাম ভাঙ্গিয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে বিশু মহাজনের স্ত্রী শিল্পী মহাজন নামে এক ভুক্তভোগী মামালা করেন।

জানা যায়, রাজু হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা গ্রামের ইয়ারের বাড়ির পীর আবুল কালামের ছেলে। রাউজান উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও হলদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, হাসান মুরাদ রাজু ইয়াবা ব্যবসা, স্বর্ণ  চোরাচালান, প্রতারণা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। সম্প্রতি রাউজানের সংসদ সদস্যের নাম ভাঙ্গিয়ে প্রতারণা ও চাঁদাবাজি অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

তার বিরুদ্ধে রাউজান থানায় একাধিক মামলা আছে বলেও জানান তিনি।