image

বাঁশখালী বেলগাঁও চা বাগা‌নের ২শতাধিক শ্রমিক‌ প‌রিবার‌কে নগদ অর্থ সহায়তা

image

চট্টগ্রামের বাঁশখালীর চাঁনপুর বেলগাঁও চা বাগানে কর্মরত ২শত ১১ চা শ্রমিকের পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ১০ লাখ ৫৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে। 

বুধবার (১২ মে) চাঁনপুর বেলগাঁও চা বাগানের কার্যালয়ে বাঁশখালী উপ‌জেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে এসব আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বাঁশখালী উপ‌জেলা সমাজ‌সেবা অ‌ধিদপ্ত‌রের দা‌য়িত্বরত কর্মকর্তা মোঃ দে‌লোয়ার হো‌সে‌নের সভাপ‌তি‌ত্বে এ‌তে প্রধান অ‌তি‌থি ছি‌লেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, বাঁশখালী  পুকু‌রিয়া চাঁনপুর বেলগাঁও চা বাগানের ব্যবস্থাপক আবুল বাশার সহ  অন‌্যান্যরা।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, 'সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাঁশখালী উপজেলার চাঁদপুর -বেলগাঁও চা বাগানে কর্মরত ২শত ১১টি চা শ্রমিক পরিবারকে ৫ হাজার টাকা করে মোট দশ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বিতরণ করা হয়। করোনাকালীন সময়ে চা শ্রমিকের পরিবারকে সমাজসেবার নগদ অর্থসহায়তা খুবি প্রশংসনীয় উদ্যোগে।