image

অবৈধভাবে বালি উত্তোলনঃ বাঁশখালীতে ড্রেজার মেশিন জব্দ

image

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি বসিরা বাড়ী মার্কেটের পূর্ব পাশে পাহাড়ি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে প্রায় দুই লক্ষ টাকা মুল্যের ১টি ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। 

রোববার (১৬ মে) দুপুর ১টায় উপজেলার পূর্ব পুঁইছড়ি পাহাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বালি উত্তোলনের খবর পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল থেকে ১টা ড্রেজার মেশিন জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।

উদ্ধার করা ড্রেজার মেশিনের আনুমানিক মূল্য ২ লাখ টাকা।

এ সময় উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীর সঙ্গে ছিলেন জেলা পুলিশ টিমের সদস্যরা। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, 'এলাকাবাসীদের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে বালি উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। বালি উত্তোলনের ফলে আশেপাশের বাড়িঘর ও ফসলী মাঠ ও পরিবেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে দেখে বালি সিন্ডিকেটের হাত থেকে রক্ষা করতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এই অভিযান পরিচালিত হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করার জন্য সর্বসাধারণকে ধন্যবান জানান তিনি।'