image

আনোয়ারায় গলায় ফাঁস লাগিয়ে দিনমজুরের আত্মহত্যা

image

চট্টগ্রামের আনোয়ারায় কাঁঠাল গাছের সাথে গলায়  গামছা পেঁচিয়ে  সুজন ধর  নামে এক দিনমজুর  আত্মহত্যা করেছে। মঙ্গলবার(১৮ মে) দিবাগত রাত  ১ টায় উপজেলার খিলপাড়া  গ্রামে  এ ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।  আনোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, উপজেলা সদরের খিলপাড়া গ্রামে সুজন ধর(৪৫) নামে এক দিনমজুর পরিবার পরিজন নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছে। মঙ্গলবার রাত একটায় স্ত্রীর সাথে অভিমান করে ঘর থেকে সুজন ধর বের হয়ে যায়। পরে  তার স্ত্রী দেখে যে বাড়ি পাশে পুকুর পাড়ে কাঁঠাল গাছের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে সুজন ধর আত্মহত্যা করে। ঘটনাটি  জানাজানি হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বুধবার(১৯ মে) সকালে পুলিশ তার  লাশ মর্গে পাটিয়েছে।
আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার জানায়, ধারণা করা হচ্ছে অভাব অনটনের কারণে দিনমজুর সুজন আত্মহত্যা করেছে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সুজন চকরিয়া বনিকপাড়ার মৃত দুলাল ধরের পুত্র। কয়েক বছর ধরে সুজন আনোয়ারা খিলপাড়া বসবাস করছিল।