আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নে পরিবারের সাথে অভিমান করে আঁখি আক্তার (১৫) নামে এক কিশোরী ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার(২০ মে) সকালে ইউনিয়নের সুজারপাড়া এলাকায় আত্মহত্যার এ ঘটনা ঘটে। নিহত কিশোরী স্থানীয় মো. সৈয়দ আলীর মেয়ে। ৫ বোন ১ ভাইয়ের মধ্যে আঁখি সবার ছোট। সে নবম শ্রেণির শিক্ষার্থী
চাতরী ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াছিন হিরু বিষয়টি নিশ্চত করে জানান, পারিবারিক তুচ্ছ ঘটনার জেরে অভিমান করে বৃহস্পতিবার সকালে আঁখি আক্তার অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে পেলার পর পারিবারের লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম জানান, উপজেলার চাতরী ইউনিয়নে এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বর্তমানে তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
Developed By Muktodhara Technology Limited