image

চন্দনাইশে অনুর্ধ্ব-১৬ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

image

চন্দনাইশে চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ফাইনালে টাইব্রেকারে ৩-১ গোলে চন্দনাইশ স্পোটিং ক্লাবকে পরাজিত করে চন্দনাইশ পৌরসভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।
 
শনিবার (২২ মে) সকালে উপজেলার কাসেম মাহাবুব উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে, চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুর্ধ্ব-১৬ বালকদের ফুটবল প্রতিযোগিতা ২০২০-২১’র  উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য মো. মামুন চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের সভাপতিত্বে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন, থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন সরকার, জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে, পুলিশ পরিদর্শক (তদন্ত) মজনু মিয়া। উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও চন্দনাইশ প্রেস ক্লাব সভাপতি মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, কুতুব উদ্দীন হাসান, জহির উদ্দীন হিরু, মো. রিয়াদ, আকতার হোসেন, সাংবাদিক যথাক্রমে আজিমুশ শানুল হক দস্তগীর, জাহাঙ্গীর আলম চৌধুরী, মাঈন উদ্দীন, আরফাত হোসেন, মিশকাত হোসেন দিপু, মো. সোহেল। ধারা বর্ণনায় ছিলেন শিক্ষক আবদুল মান্নান আজাদ ও আমিনুল ইসলাম, খেলা পরিচালনায় ছিলেন, মো. হোসেন। সেমিফাইনালে বরমা ও বরকল ফুটবল একাদশকে হারিয়ে উল্লেখিত ২টি দলের অংশগ্রহণে ফাইনাল খেলাটি গোল শূন্যভাবে ড্র হলে খেলাটি টাইব্রেকারে ৩-১ গোলে সম্পন্ন হয়।