image

চন্দনাইশে মৎস ও পশুখাদ্য দোকানীকে ৩০ হাজার টাকা জরিমানা

image

চন্দনাইশে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইনে এক দোকান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ এর ১৩ ধারা অমান্য করায় গাছবাড়িয়া কলেজ গেইট এলাকার আয়াজ এগ্রোর প্রোপাইটর মোহাম্মদ লিটনকে  ৩০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আরিফ উদ্দিন।

এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন বলেন, "মৎস্যখাদ্য ও পশুখাদ্য বিক্রয়ের লাইসেন্স না করেই ব্যবস্যা চালিয়ে আসছিলো ওই দোকানী। তাছাড়া অনুমোদনহীন পশুখাদ্য বিক্রি করায় তাকে জরিমানা করা হয়েছে। ঈদুল আযহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণের নামে অনুমোদনহীন পশুখাদ্য ও ওষুধ বিক্রি প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।"