image

মাদক মুক্ত রাখতে শিশু-কিশোরদের খেলা-ধুলার বিকল্প নেই : এমপি মোছলেম

image

চট্টগ্রামের বোয়ালখালীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) শুভ উদ্বোধন করছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি। ২৮ মে (শুক্রবার) বিকেল ৪টায় বোয়ালখালী উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, শেখ হাসিনা সরকার একটি ক্রীড়া বান্ধব সরকার, যার কারনে আজ সারা বিশ্বে বাংলাদেশ মর্যাদাশীল দেশে পরিনত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধূলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে। শেখ হাসিনা সরকার সারাদেশে বিভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে তরুণ সমাজকে খেলা-ধুলার প্রতি আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাতে করে মাদক মুক্ত রাখতে শিশু-কিশোরদের মাদক থেকে দূরে থাকতে পারে। অনেক পরিবার আজ মাদকাসক্ত সন্তানের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে। অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে, এর থেকে যুব সমাজকে বের করে মাঠে টেনে আনতে হবে। তিনি বলেন, মাদক মুক্ত রাখতে শিশু-কিশোরদের খেলা-ধুলার বিকল্প নেই। সংস্কৃতি চচ্চার কোন বিকল্প নেই। খেলা-ধুলা মানুষের শারীরিক গঠন সম্পন্ন করে, আমরা যদি শিশু-কিশোরদের খেলা-ধুলায় মনোনীবিশ করতে পারি তাহলে মাদককে না বলতে পারবো। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার। বক্তব্য রাখেন, বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি শামীম আরা বেগম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) তাহমিনা আক্তার, বোয়ালখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম, বোয়ালখালী পৌরসভা মেয়র আবুল কালাম আবু, বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক জহুরুল ইসলাম জহুর, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, চেয়ারম্যান হামিদুল হক মান্নান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) শুভ উদ্বোধন করেন।