image

রাউজানে ৪ মামলার পলাতক আসামি গ্রেফতার : অস্ত্র উদ্ধার

image

চট্টগ্রামের রাউজানে অস্ত্রসহ ৪ মামলার আসামি মো. সাজ্জাদ হোসেনকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩ জুন) দিবাগত রাত ৩টা ১৫ মিনিটের সময় উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মোতালেবের টেক থেকে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে রাউজান থানায় মাদক, চাঁদাবাজি ও মারামারি সংক্রান্ত আরও ৪ টি মামলা রয়েছে বলে জানান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) অজয় দেব শীল।

তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে আসামি সাজ্জাদকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তার কাছে একটি দেশীয় তৈরি এলজি ও দুইটি তাজা কার্তুজ পাওয়া যায়।

সে নোয়াখালীর দক্ষিণ হাতিয়ার চের চেঙ্গা গ্রামের মো. আলম শরীফের ছেলে। তবে দীর্ঘদিন ধরে রাউজানের বাগোয়ান ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সেকান্দর সওদাগরের নতুন বাড়িতে ভাড়া বাসায় থাকে।

এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, গ্রেফতারকৃত আসামি সাজ্জাদের বিরুদ্ধে অস্ত্র আইনে (মামলা নং ১) মামলা রুজু শেষে কোর্টে প্রেরণ করা হয়েছে।