image

বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

image

চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে আফনান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ জুন) সকাল ৯ টার সময় উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নম্বর ওয়ার্ড এলাকার সমদ আলী সিকদার বাড়ীতে এ ঘটনা ঘটেছে।

মারা যাওয়া শিশু আফনান ওই এলাকার সৌদী প্রবাসী জামাল উদ্দিনের ছেলে।

বাড়ির খুব পাশেই তাদের ব্যবহারের নতুন পুকুরটি। সকালে শিশু আফনানকে বাড়ীর আশেপাশে খোঁজাখুঁজি করলে শিশুর এক চাচী বাড়ীর পাশে সংলগ্ন পুকুরে ভাসমান অবস্থায় দেখে তাকে। সেখান থেকে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।