image

চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক মোসলেহ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল

image

চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক আজকের সূর্যোদয় পত্রিকার সাবেক সিনিয়র রিপোর্টার মোসলেহ উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন।

সোমবার রাত এগারোটার দিকে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

তিনি কর্মজীবনের শুরুতে দীর্ঘদিন ধরে আজকের সূর্যোদয় পত্রিকায় চট্টগ্রাম অফিসে সিনিয়র রিপোর্টার ছিলেন। পাশাপাশি বিভিন্ন দৈনিক ও ম্যাগাজিনে কলাম লিখতেন। পরে দলিল লেখক হিসেবে খ্যাতি অর্জন করেন। চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকার মরহুম এয়াকুব চৌধুরীর সন্তান। 

পরিবার সূত্রে জানা যায়, ১৫ জুন সকাল ১১টায় মোসলেহ উদ্দিন চৌধুরী জানাজা চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলীর চৌধুরী পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন কারা হয়।