image

বোয়ালখালীতে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেফতার

image

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ৮০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ জুন) দিবাগত রাতে বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের সৈয়দপুর দিঘীর পাড় এলাকায় মোটর সাইকেল (ফেনী-ল-১১-০৬৭৭) দাঁড় করিয়ে ইয়াবা বিক্রিয় সময় তাদের আটক করে পুলিশ।এ সময় তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বোয়ালখালী উপজেলার পোপাদিয়া বিদগ্রামের মৃত অশোক ভঞ্জের ছেলে জয়ন্ত ভঞ্জ অনিক (২৬) ও বোয়ালখালী সৈয়দপুর গ্রামের মো.শাহ আলমের ছেলে মো. ছোটন (৩০)।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবদুল করিম বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর (১৬ জুন) বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।