image

বাজার শুরুর আগেই আলোচনায় সাতকানিয়ার মৌলানা আজিজের বাংলার বাঘ ও বড়মিয়া

image

মুসলমানদের ধর্মীয় উৎসব আসন্ন কোরবানি ঈদে এবার দক্ষিন চট্টগ্রামের বাজার কাঁপাবে সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের আমিরখীল এলাকার মৌলানা আবদুল আজিজের গৃহ পালিত ২টি গরু। এলাকাবাসী দাবী করেন চট্টগ্রামের সবচেয়ে বড় গরু হবে এবার কোরবানির বাজারে আজিজের গৃহ পালিত এই গরু দুটি।

সরেজমিন পরিদর্শনে গেলে দেখা যায়, গরু ২টি এক নজর দেখার জন্য উৎসুক জনতার ভিড়। গরুর মালিক গরু দুটির দাম হাঁকিয়েছেন ৫০ লাখ টাকা। দু'টি গরুন মধ্যে লাল রঙের গরুটির নাম রেখেছেন বড়মিয়া আর বাদামি রঙের গরুটির নাম রেখেছেন বাংলার বাঘ।

সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন মৌলানন আবদুল আজিজ। প্রতিবছর পবিত্র ঈদুল আযহা (কোরবানি) তে বিক্রির জন্য  বড় বড় গরু পালন করে থাকেন তিনি।

পেশায় শিক্ষক মওলানা মোঃ আবদুল আজিজ বলেন, লেখাপড়া শেষ করে চাকুরীর পেছনে না ছুটে পশুপালনে আগ্রহ জাগে তার। তাই প্রতিবছর নিজের সন্তানের মত করে গরু লালন পালন করে থাকেন কোরবানি বাজারে বিক্রির জন্য। এবার তার বাড়ীতে ২টি বড় গরু রয়েছে। গরুগুলোর পেছনে দৈনিক দেড়হাজার টাকা খরচ হয় তার।

তিনি আশা করেন এই বার কোরবানির ঈদে গরু ২ টি বিক্রি করে লাভবান হবেন তিনি।

এ বিষয়ে সাতকানিয়া উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, শখের বশে শিক্ষক আব্দুল আজিজ যে ২টি গরু নিজের পরিবারের সদস্যের মত করে লালন পালন করছেন, তা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে বড় হয়েছে। কোন রকম রাসায়নিক জাতের খাবার তার গরুকে দেন না তিনি। গরু দুটির বয়স ৪ বছরেরও বেশি। মাঝে মাঝে গরু দুটি আমি পরীক্ষা-নিরিক্ষা করি। গরু দুটি শাররিক ভাবে ভালো আছে।" তিনি আরো জানান, সাতকানিয়াতে এতবড় গরু আর নেই। এককথায় দক্ষিণ চট্টগ্রামে তার জানামতে এই রকম বড় গরু আর নেই।