image

লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

image

লোহাগাড়ায় আইন অমান্য করায় ১ লক্ষ ১৬ হাজার ৪ শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী এ জরিমানা করেন।

জানা গেছে, বুধবার দুপুরে উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনের হাজী বিরানি, বিভিন্ন ফার্মেসী, রেস্টুরেন্ট, মুদি দোকান, মাংসের দোকান ও ষ্টেশনারী দোকানে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ঔষধ, মূল্য তালিকা না থাকা, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশের কারণে মোট ১৮ মামলায় ১ লক্ষ ১৬ হাজার ৪ শ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী বলেন, আইন অমান্যকারীদের বিরোদ্ধে  ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।