image

রাউজানে চোলাইমদ পাচারকালে আটক ১

image

চট্টগ্রামের রাউজানে পাহাড়ি চোলাইমদ পাচারকালে এক মাদক কারবারিকে আটক করেছে রাউজান থানা পুলিশ। 

বুধবার (২৩ জুন) রাত ৮ টায় রাউজান পৌরসভা ৯ নং ওয়ার্ডস্থ রাবার বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।

ধৃত আসামি ফরিদপুর জেলার সদর উপজেলার সিকদার বাড়ির মৃত আব্দুল মজিদ সিকদারের ছেলে মো. ইজাজুল সিকদার (২৬)। আটক পর তার শরীরে বাধা স্যালাইন প্যাকেট ভর্তি ১০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। 

এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-হারুন বলেন, রাত্রীকালিন ডিউটির সময় অটোরিকশা করে চোলাইমদ পাচারকালে মাদক কারবারি ইজাজুলকে আটক করা হয়। এসময় শরীরে বাধা ১০ লিটার চোলাইমদ উদ্ধার করে। আজ বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা রুজু শেষে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।