চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পৃথক ২টি সড়ক দূর্ঘটনায় ২জন নিহত হয়েছে। প্রথম দূর্ঘটনাটি ঘটে রবিবার সকাল ১০ টায় ছোট কুমিরা বাজার এলাকায় দ্বিতীয়টি দুপুর ১২টায় আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের সামনে।
জানা যায়, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের সামনে ডালাস পেট্রোল পাম্প থেকে তৈল নিয়ে চট্টগ্রামমুখী রোড দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত একটি কাভার্ড ভ্যান পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী সাঈদ হোসেন রনি (২৬) নিহত হন।
নিহত রনি মিরসরাই থানার খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ার এলাকার মুকবুল আহম্মদ সওদার বাড়ীর গোলাম চন্দানির পুত্র।
অপর ঘটনাটি ছোট কুমিরার মসজিদ্দা এলাকায় একটি ভিটুমিনের গাড়ি নির্মল দাস (৫০) নামের এক পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হন। নিহত নির্মল দাসের বাড়ী উত্তর মহসজিদ্দা এলাকার মোহিরা পাড়ায়।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি মীর নজরুল ইসলাম জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জনের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। আইনগত বিষয়গুলি প্রক্রিয়াধীন আছে পরবর্তীতে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে একটি কভার ভ্যান আমরা আটক করেছি।
Developed By Muktodhara Technology Limited