চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিন করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার(২৭ জুন) তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসে বলে আনোয়ারা হাসপাতাল সূত্রে জানা যায়।
তিনি করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছিলেন। এর আগে পরিবারে তাঁর স্ত্রীও করোনায় আক্রান্ত হন।
করোনা পজেটিভ রিপোর্ট আসার পর থেকে তাঁরা হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছেন।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিন জানান, শনিবার আনোয়ারা হাসপাতাল থেকে করোনা নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের করোনা পরীক্ষা কেন্দ্রে প্রেরণ করলে রবিবার তাঁর রিপোর্ট পজেটিভ আসে।
পরিবারে তাঁর স্ত্রীও করোনা পজেটিভ। বর্তমানে তাঁরা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। শরীরে সামান্য জ্বর অনুভব হলেও শারীরিক ভাবে সুস্থ্য আছেন বলে তিনি জানান।
Developed By Muktodhara Technology Limited