image

সীতাকুন্ডের ভাটিয়ারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

image

মুজিব বর্ষ উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন স্বাস্থ্য ও প্রশাসনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল থেকে ভাটিয়ারী হাজী টিএসি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় উক্ত চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এলাকার নাক-কান-গলা, গাইনী, চক্ষু, মেডিসিন, অর্থোপেডিকসহ বিভিন্ন বিষয়ে প্রায় তিনশতাধিক অসহায়, দরিদ্র রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়। এছাড়াও করোনার লক্ষণ জনিত রোগীদেরও চিকিৎসা সেবা দেওয়া হয়। পাশাপাশি তাদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

ফ্রি চিকিৎসা নিতে সকাল থেকে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ ভিড় করেন। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে চিকিৎসা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের ডাক্তাররা নিয়োজিত ছিলেন।

অনুষ্ঠানে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজীম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নুর উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি সেকান্দর হোসাইন, মেডিকেল অফিসার ডা.প্রীতম চৌধুরী, ডা. উন্মে হানি, ডা.রাজীব বড়ুয়া, ডা.তোফাজ্জল, উপসহকারী কমিউনিটি  মেডিকেল অফিসার শিপন দাশ, ঈশিতা সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড আ.লীগ সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ওয়াহিদুল আলম, আলমগীর মাসুম, আওয়ামী নেতা শামসুল আরফীন,জামাল মেম্বার, শেখ মোরশেদ করিম,আব্দুল করিম, রাশেদ আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন আহমেদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি আলতাফ মাহমুদ, নাহিদুল ইসলাম আরমান, প্রচার সম্পাদক আমজাদ হোসেন বাবলু, রাকিন, নুরু,মাহমুদুল হক ইমন,হাসান মাহমুদ, সাগর, ফরহাদ,আকবর প্রমূখ।