চট্টগ্রামের রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবান (২৯ জুন) সকালে উপজেলার ফকিরহাট বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।
অভিযানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদসহ রাউজান থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
এ সময় সড়ক পরিবহন আইনে চারজনকে চারহাজার, অতিরিক্ত ক্রেতা সমাগম করে দোকান খোলা রাখায় দুই প্রতিষ্ঠানকে দশ হাজার করে বিশ হাজারসহ মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
Developed By Muktodhara Technology Limited