image

আনোয়ারায় যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

image

আনোয়ারায় দৈনিক যায়যায়দিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,র‌্যালী ও কেক কাটার মধ্যদিয়ে বুধবার(৩০ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

পত্রিকার আনোয়ারা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন,আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসানুজ্জামান, মৎস্য কর্মকর্তা রাশিদুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম.আনোয়ারুল হক, শ্রমিক লীগের সহ-সভঅপতি মামুনুর রশিদ মামুন, সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন এম.নুরুল ইসলাম, হুমায়ন কবির শাহ সুমন, খালেদ মনছুর, মো. ইমরান হোসেন, কোরবান আলী টিটু, মো.সোহেল, রেজাউল করিম সাজ্জাদ ও রুপন দত্ত।