করোনা মোকাবেলায় সরকার ঘোষিত সপ্তাহব্যাপী কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে তৃতীয় দিনের মতো শনিবার (৩জুলাই) সকাল থেকে মহানগরীর প্রবেশদ্বার সিটি গেইটে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) ও সেনাবাহিনীর যৌথ তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের নির্দেশে আজ নগরীর প্রবেশদ্বার সিটি গেইট চেকপোস্টে যৌথ তল্লাশী অভিযানে নেতৃত্ব দেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ।
নগরীর আরো তিনটি প্রবেশ ও বাহির পথসহ নগরীর অভ্যন্তরে আরো ১৬টি চেকপোস্ট দিয়ে সড়কে চলাচলকারী প্রাইভেট যানবাহন ও রিক্সা ভ্যানে তল্লাশী অভিযান অব্যাহত রেখেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)।
অভিযানকালে সড়কে চলাচলকারী কিছু প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটর সাইকেল ও রিক্সা যাত্রীকে অতি জরুরী প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার পরামর্শ দিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের আরো দায়িত্বশীল আচরণের নির্দেশ প্রদান করা হয় । আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেকপোস্টগুলোতে সার্বক্ষণিক তৎপর রয়েছে। অভিযানে দু’জন আরোহী নিয়ে চলাচলকারী বেশ কিছু মোটরসাইকেল থামিয়ে একজন করে নামিয়ে দিয়ে জরুরি প্রয়োজনে ‘ওয়ান বাইক ওয়ার মোটর সাইকেল’ নিশ্চিত করা হয়। একইসাথে করোনা মোকাবেলায় মাস্ক বিতরণসহ চালক-যাত্রী প্রত্যেককে স্বাস্থ্যবিধি প্রতিপালনের নির্দেশনা দেওয়া হয়।
তল্লাশী অভিযান পরিচালনাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপি’র এসি (ট্রাফিক-পশ্চিম) মমতাজ উদ্দীন, এসি (পশ্চিম) মুকুল চাকমা, আকবরশাহ থানার অফিসার ইনচার্জ জহির উদ্দীন প্রমূখ।
Developed By Muktodhara Technology Limited